স্বাস্থ্য পরীক্ষার স্থান
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি আলাদাভাবে বিজ্ঞাপিত হয়েছে বলে কমিশন জানায়।
স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা অনলাইন ট্রেজারি চালানের (১৪৪১২৯৯) মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসি এবং যে কোনো রাষ্ট্রায়ত্ব ব্যাংকে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকায় জমা দিয়ে তার মূল কপি মেডিকেল বোর্ডের কাছে দাখিল করতে বলা হয়েছে।

One Reply to “২৭তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ”
Comments are closed.