রাজনৈতিক কারণে কারাগারে যায়নি বিএনপি-জামায়াত কর্মীদের

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনকালে আপনারা দেখেছেন যে ভোট নিয়ে যে সহিংসতার কথা বলছেন সেটা কিন্তু প্রায় ছিলই না৷ যেকোনো দেশে রাজনৈতিক দলীয় কর্মীদের মধ্যে এ লড়াই কিছুটা হয়৷

সেখানে ততটুকুই ঘটেছে৷ এমন কোনো বড় ঘটনা ঘটে নাই যাতে কেউ মনে করবে বড় সহিংসতা হয়েছে৷

রাজধানীর সচিবালয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি৷

আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের যারা কর্মী রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক কারণে কারাগারে যেতে হয়নি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের কারাগার যেতে হয়েছে এবং মামলা চলমান৷

২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে সংখ্যালঘুদের ওপর এবং আওয়ামী লীগের কর্মীদের ওপর যে অত্যাচার করেছিল এবং ২০১৩ সালে যে অগ্নিসংযোগ করেছিল সে মামলাগুলো থেকেই এখন বিচার সম্পন্ন হচ্ছে৷

বিচার আদালত করেন সেখানে সরকারের কোন হাত নেই মন্তব্য করে আইন
মন্ত্রী বলেন,

দেশে সুশাসন নিশ্চিত করায় জনগণের প্রতি প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি এবং আমাদের প্রতি যে নির্দেশনা রয়েছে সেটা যথাযথভাবে উন্নয়ন সাধনের চেষ্টা করেছে আইন মন্ত্রণালয়। এর কারণ হচ্ছে- করোনাকালে সারা বিশ্বের সবকিছু স্থবির হয়ে পড়ে৷

আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগ যথেষ্ট কাজ করেছে৷ এতে একটি ইতিবাচক প্রভাব পড়েছে৷

মন্ত্রী আরও বলেন, দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার জাতির পিতাকে হত্যার সঙ্গে সম্পৃক্ত যারা দেশের বাইরে রয়েছেন তাদের ফিরিয়ে আনার যে চেষ্টা আমরা করছি সেটার একটা সফলতা আনার জন্য৷

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card