আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

আগামী ২রা জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এসএসসি ও সমমান পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার বলে কিছু নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, ভুলবশত পুরোনো একটি আইন অনলাইনে আপলোড করা হয়েছিল। এ কারণে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দেন তিনি।