ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান

ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় নাম উঠেছে দুবাইয়ের আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের।

তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।

দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

আরো পড়ুন : গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন

তাদের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে।

 

ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করা হয়েছে।

৩৫ বছর বয়সী রবিউলের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা বাংলাদেশি।

আরো পড়ুন : কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্বের ২৫ বছর পূর্তি

এর আগে, ২০১৮ সালে বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশের শাখা।

পরবর্তীতে এ বিষয়টি ইন্টারপোল অবহিত হলে রেড নোটিশ জারি করে।

এরই ধারাবাহিকতায় ইন্টারপোলের ওয়েবসাইটে যুক্ত হল রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম।

আরো পড়ুন : দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া কুলসুম মারা গেছেন

ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা গেছে, বাংলাদেশি অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রবিউল ইসলাম রবিউলের নাম যুক্ত হয়েছে।

রবিউল ইসলামের নাম যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের তালিকায় ৬৩ জন বাংলাদেশি অপরাধী সংস্থাটির রেড নোটিশের আওতায় রয়েছে। যারা বিভিন্ন দেশে অবস্থান করছে।

আরো পড়ুন: দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া কুলসুম মারা গেছেন

এর আগে ২০১৮ সালে বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশের শাখা।

পরে এ বিষয়টি ইন্টারপোল অবহিত হলে রেড নোটিশ জারি করে।

তারই ধারাবাহিকতায় ইন্টারপোলের ওয়েবসাইটে যুক্ত হলো রবিউল ইসলাম ওরফে আরাভের নাম।

আরো পড়ুন : উয়েফা ইউরোর বাছাইপর্বের ম্যাচে খেলতে প্রস্তুত রোনালদো

দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি আলোচনায় আসেন আরাভ।

বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দেশীয় একঝাঁক তারকাদের নিয়ে দুবাইয়ে তার শোরুম উদ্বোধন করান।