পতিত আওয়ামী লীগ সরকার কোনোরকম যাচাই-বাছাই না করেই ৩ হাজার ৬৯৭ কোটি টাকা ঋণ নিয়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) কাছ থেকে এ ঋণ নেওয়া হয়। এখন সেই ঋণ গলার কাঁটায় পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকাররের।
সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার সরকারের লোকদেখানো উন্নয়ন প্রকল্প হিসাবে দাঁড়িয়ে আছে বিআরটি। এটি একটি দানবীয় ও অপরিকল্পিত প্রকল্প। আওয়ামী সরকারের এই বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কাজ এমন জায়গায় এসে ঠেকেছে যে, বর্তমান প্রেক্ষাপটে এটি বন্ধও করা যাচ্ছে না, আবার সম্পূর্ণ বাস্তবায়ন করতে গেলেও অনেক টাকার প্রয়োজন। এমন অবস্থায় চতুর্থ সংশোধনী প্রস্তাবও অনুমোদন করতে পারেনি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিাটি (একনেক)। কেন-কীভাবে প্রকল্পটির উদ্যোগ নেওয়া হলো, কারা সম্ভাব্যতা যাচাই করল, ঋণের চুক্তি কী ছিল-এসবের বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা।
বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক ঋণ নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে, যে প্রকল্প বাস্তবায়ন করা হবে, সেটি থেকে যেন আউটকাম আসে। ঋণ নেওয়ার উদ্দেশ্য সফল হয়। এ প্রকল্পটি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে ৪ বছরে বাস্তবায়নের লক্ষ্য ছিল। কিন্তু পরে ৫ দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। এতেও শেষ হয়নি বাস্তবায়ন কাজ। এবার ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ৫ বছর বাড়িয়ে প্রকল্প সংশোধনের প্রস্তাব দেওয়া হয় পরিকল্পনা কমিশনে। ফলে এটি বাস্তবায়নের মেয়াদ দাঁড়াচ্ছে ১৭ বছর।
আর পড়ুন বন্ধু তরুণ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিদেশ থেকে আগত সদস্যদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
আগের অর্থবছরের একই সময়ে এ ঋণ পরিশোধের পরিমাণ ছিল ১৮৫ কোটি ৬৭ লাখ ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে ৩০ দশমিক ২৭ শতাংশ।
এ সাত মাসে উন্নয়ন সহযোগীদের যে পরিমাণ প্রতিশ্রুতি আসার কথা ছিল সে পরিমাণ প্রতিশ্রুতি তো আসেইনি, বরং গত বছরের একই সময়ের তুলনায় প্রতিশ্রুতি কমেছে ৬৭ দশমিক ২২ শতাংশ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি শেষে উন্নয়ন সহযোগীরা বিভিন্ন প্রকল্পে প্রতিশ্রুতি দিয়েছে মাত্র ২৩৫ কোটি ডলারের।
গত বছরের একই সময়ে প্রতিশ্রুতি এসেছিল ৭১৭ কোটি ২১ লাখ ডলারের। অর্থাৎ বছরের ব্যবধানে প্রতিশ্রুতি কমেছে ৬৭ দশমিক ২২ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধে ব্যয় ধরা হয়েছে ৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার বা ৫৭ হাজার কোটি টাকা। সে হিসেবে সাত মাসেই প্রাক্কলিত ব্যয়ের অর্ধেকের বেশি খরচ করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোয় ক্রমেই বড় হয়েছে সরকারের ঋণ ও ঋণের সুদ পরিশোধের চাপ। চলতি ২০২৪-২৫ অর্থবছরে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক হিসাবে উঠে ।
আর পড়ুনকমলাপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরেই ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সবচেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হবে সরকারকে। এমনকি এ ব্যয় এবার রাজস্ব আহরণকেও ছাড়িয়ে যেতে পারে।
এ সাত মাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বিদেশি ঋণ নির্ভর প্রকল্পগুলোতে অর্থছাড়ও কমে গেছে।
এ সময়ে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ৩৯৩ কোটি ৮৮ লাখ ডলার, গত অর্থবছরের একই সময়ে অর্থছাড় হয়েছিল ৪৩৯ কোটি ৮৪ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে অর্থছাড় কমেছে ১০ দশমিক ৪৪ শতাংশ।
চলতি অর্থবছর উন্নয়ন সহযোগীদের মধ্যে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এ উন্নয়ন সহযোগীটি অর্থছাড় করেছে ১ বিলিয়ন ডলারের কিছু বেশি। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক অর্থছাড় করেছে ৮৬ কোটি ডলারের কিছু বেশি।
তবে প্রতিশ্রুতি দেওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে বিশ্বব্যাংক। ৯৪ কোটি ডলারের বেশি প্রতিশ্রুতি এসেছে সংস্থাটির কাছ থেকে। এ সংস্থাটিই এ বছর সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে এডিবি।
ঋণ ও ঋণের সুদ পরিশোধসহ সার্বিক পরিচালন ব্যয় মেটাতে সরকারকে রাজস্ব আহরণের ওপর নির্ভর করতে হয়। অন্যদিকে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া অনুদান ও ঋণের অর্থে বাস্তবায়িত হয় উন্নয়ন ব্যয়ের বড় অংশ।
তবে প্রতি বছরই কাঙ্ক্ষিত পরিমাণে রাজস্ব আহরণে ব্যর্থ হচ্ছে সরকার। যদিও কখনই বাজেটে ঘোষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে না সরকার।

One Reply to “হাসিনা সরকারের আমলে বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার”
Comments are closed.