একটি প্রজন্ম স্বাধীনতার ইতিহাস ভুলতে বসেছিল : আইজিপি

‘একটি প্রজন্ম স্বাধীনতা কীভাবে হয়েছিল, সেটা ভুলতে বসেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, তারপর থেকে আবারও দেশের চাকা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।’

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আজ রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ কথা বলেছেন।

আরও পড়ুন: বিএসটিআই মিরপুরের শাহ আলী মার্কেটে এ অভিযান চালায়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করায় আইজিপি ধন্যবাদ জানান।

আরও পড়ুন: স্বাধীনতার লক্ষ্য অর্জনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জাতিকে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন শুরু করেছি।

আজকে আমাদের পুলিশ অফিসার্স মেসে স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন কমকর্তা ও তাদের পরিবার যারা এখানে আসবেন, তারা দেখবেন বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে।’

আইজিপি বলেন, ‘আগামী প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধু কনার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও কোন চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে।’

আরও পড়ুন: মাদক কাণ্ডে সিরিজ থেকে বাদ পড়লো কোরিয়ান অভিনেতা

পরে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন আইজিপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card