গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকাসংবলিত এ ডুডল দেখা যাবে
গুগল

ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৩’।

এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সংগতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে থাকে গুগল, তা-ই ডুডল।

এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ডুডল প্রকাশ করেছে গুগল।

আরও পড়ুন:

এনএএন টিভি