চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে তারা ঢাকা ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরে ডাক্তার দেখানোর শিডিউল আছে বিএনপি মহাসচিবের। এক সপ্তাহ পর ঢাকায় ফিরবেন তিনি।

এনএএন টিভি

Share this news as a Photo Card