জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সোচ্চার হওয়ার আহ্বান!

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

১৫ মে জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফাউন্ডেশনাল নলেজ এক্সচেঞ্জ অন সাপোর্টিং ক্লাইমেট অ্যাকশন থ্রো পার্লামেন্টারি অ্যাকশন’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে স্পিকার বলেন,

‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সদস্যগণের সুচিন্তিত মতামত ও উদ্ভাবনী পরামর্শ খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে।’

নিজ নিজ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যগণকে সকলে অনুসরণ করে উল্লেখ করে তিনি বলেন,

‘জনগণকে সচেতন করার জন্য লিফলেট তৈরি করে বিতরণ করতে হবে। এক্ষেত্রে ভবিষ্যতের চেইঞ্জ মেইকার তরুণ-তরুণীদের মেধাকে কাজে লাগাতে হবে।’

‘জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ সবসময় অগ্রবর্তী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মুখপাত্র।’

প্রধানমন্ত্রী এ বিষয়ে সোচ্চার রয়েছেন উল্লেখ করে স্পিকার বলেন,

‘নিজস্ব অর্থায়নে বাংলাদেশ প্রথম জলবায়ু ট্রাস্ট গঠন করে।

এজন্যই জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

‘শব্দ দূষণ, বায়ু দূষণ, অত্যধিক তাপদাহের কারণ, নদী দূষণ, বৃক্ষরোপন, শিল্প কারখানার দূষিত পানি থেকে নদীকে রক্ষা করা, বৃষ্টির পানি ধরে রেখে পরবর্তী সময় ব্যবহার করাসহ

বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করতে সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

স্পিকার আরও বলেন,

‘জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র ও নদী তীরবর্তী তৃণমূলের জনগণ সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

এজন্য ঝুঁকিপূর্ণ এলাকার সংসদ সদস্যদের নিয়ে কর্মশালা করে পরিকল্পনা ঠিক করতে ইউএনডিপিকে স্পিকার পরামর্শ প্রদান করেন।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card