ঢাকায় স্মার্ট কার্ডে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু

গত ১৯ ডিসেম্বর থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় অন্তত ১২ হাজারের অধিক লাইসেন্সের নবায়ন স্মার্ট কার্ডের মাধ্যমে হবে।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এ বছর স্মার্ট কার্ডের মাধ্যমে নবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যারা স্মার্ট কার্ডের আওতায় আসেননি, তাদের দ্রুত নবায়নের জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, লাইসেন্সের শর্ত ভঙ্গ করার কারণে গত দুই বছরে ৫০০ ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। ভবিষ্যতে যারা শর্ত ভঙ্গ করবেন, তাদের লাইসেন্সও বাতিল হবে।

জানা যায়, বৈধ আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারের পথ বন্ধের পাশাপাশি কাগজের লাইসেন্সের নানা জটিলতা নিরসনে লাইসেন্স ম্যানুয়াল থেকে ডিজিটাল করার সর্বপ্রথম উদ্যোগ নেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। ২০১৯ সালের মে মাস নাগাদ চট্টগ্রাম জেলা প্রশাসন স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম কার্যক্রমটি উদ্বোধন করেন। জেলা প্রশাসনের এ উদ্যোগ পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা দেশে চালুর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনার আলোকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পাশাপাশি সারা দেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্সের আওতায় আনার একটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।

প্রতি বছর ডিসেম্বরে আগ্নেয়াস্ত্রের লাইসে

Share this news as a Photo Card