দেশে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

দেশে পৌঁছেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ড. ইউনূস সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ অন্যরা।

ড. ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনী প্রধান। তবে কে কে এই সরকারে থাকছেন, তা জানা যায়নি। বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card