প্রকাশকদের আবেদনে সাড়া দিয়ে অমর একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের বদলে বইমেলা শেষ হবে আগামী শনিবার।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের বরাতে মেলা পরিচালনা কমিটির সদস্য ও আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, গত ১৮ ফেব্রুয়ারি দুই দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মেলা কমিটিকে চিঠি দিয়েছিল।
পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও মেলা বাড়ানোর আবেদন জানানো হয়। এরপর মেলার সময় বাড়ানোর অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments are closed.