লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে ।
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই ছিলাম। এবারও স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে বলে দাবি করেছেন উপদেষ্টা ।
এ সময় অন্তর্বর্তী সরকারের আরো ৩ জন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। রমজানের মতো স্বস্তির না হলেও ঈদুল আজহার ঈদযাত্রা খুব খারাপ হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটি কার্যকর হলে দেশে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে।
মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে এবার। যত সংখ্যক কোরবানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল।
এদিকে, কিছুদিন আগে চার দিনের জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ না পাওয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন তিনি।
যদিও এই সফরটি ‘সরকারি সফর’ হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না হওয়া নিয়ে বিবিসির প্রশ্নের মুখোমুখি হন ড. মুহাম্মদ ইউনূস।
তিনি আরও বলেন, সাক্ষাৎ না পাওয়ায় নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে। কিয়ার স্টারমারকে এখন বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হবে যাতে তিনি দেশের পরিস্থিতি নিজে প্রত্যক্ষ করতে পারেন।
বিবিসিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী ছিলেন হয়তো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্যস্ত থাকার কারণে সাক্ষাৎ করা সম্ভব হয়নি।

One Reply to “ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ’”
Comments are closed.