সংরক্ষিত নারী আসনে যে ৪৮ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ বুধবার বিকেলে গণভবনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ৃ

এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

সংরক্ষিত আসনে আওয়ামী লীগ যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে রয়েছেন-

১. রেজিয়া ইসলাম (পঞ্চগড়)
২. দ্রোপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)
৩. আশিকা সুলতানা (নীলফামারী)
৪. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)
৫. কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর)
৬. জারা জেবিন মাহবুব (চাপাইনবাবগঞ্জ)
৭. রুনু রেজা (খুলনা)
৮. ফরিদা আক্তার বানু (বাগেরহাট)
৯. ফারজানা সুমি (বরগুনা)
১০. খালেদা বাহার বিউটি (ভোলা)
১১. নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)
১২. ফরিদা ইয়াসমিন (নরসিংদী)
১৩. উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)
১৪. নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)
১৫. মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)
১৬. পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ)
১৭. আরমা দত্ত (কুমিল্লা)
১৮. লায়লা পারভীন (সাতক্ষীরা)
১৯. মুন্নুজান সুফিয়ান (খুলনা)
১৯. বেদৌড়া আহমেদ সালাম (গোপালগঞ্জ)
২০. শবনম জাহান (ঢাকা)
২১. পারুল আক্তার (ঢাকা)
২২. সাবেরা বেগম (ঢাকা)
২৩. শাম্মী আহমেদ (বরিশাল)
২৪. নাহিদ ইজহার খান (ঢাকা)
২৫. ঝর্ণা আহসান (ফরিদপুর)
২৬. ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ)
২৭. সাহেদা তারেক দিপ্তী (ঢাকা)
২৮. অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)
২৯. শেখ আনার কলি পুতুল (ঢাকা)
৩০. মাসুদা সিদ্দিক রোজি (নরসিংদী)
৩১. তারানা হালিম (টাঙ্গাইল)
৩২. শামসুন নাহার (টাঙ্গাইল)
৩৩. মেহের আফরোজ চুমকি (গাজীপুর)
৩৪. অপরাজিতা হক (টাঙ্গাইল)
৩৫. হাসিনা বারী চৌধুরী (ঢাকা)
৩৬. নাজমা আক্তার (গোপালগঞ্জ)
৩৭. রুমা চক্রবর্তী (সিলেট)
৩৮. ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর)
৩৯. আশরাফুন নেছা (লক্ষ্মীপুর),
৪০. কানন আরা বেগম (নোয়াখালী)
৪১. শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)
৪২. ফরিদা খানম (নোয়াখালী)
৪৩. দিলারা ইউসুফ (চট্টগ্রাম)
৪৪. ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম)
৪৫. ডরথি তঞ্চঙ্গা (রাঙামাটি)
৪৬. সানজিদা খানম (ঢাকা)
৪৭. নাছিমা জামান ববি (রংপুর)
৪৮. কানন আরা বেগম

গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মোট ১৫৪৯ ফরম বিক্রি করেছে দলটি। যা থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

মূলত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।

এনএএন টিভি

Share this news as a Photo Card