সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে এ মুহূর্তে বেশ আলোচনায় আছেন পুলিশের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ এবং এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও মাহমুদ ফয়সাল। অবৈধ সম্পদ গড়ার প্রতিযোগিতায় প্রায়ই খবরের শিরোনাম হন সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। এমন পরিস্থিতিতে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে।

সুপ্রিমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টে এই রিটটি করেছে। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।

রিটকারি আইনজীবী ছিলেন সুবীর নন্দী দাস বলেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি। আগামীকাল এই রিটের শুনানি হবে।’

এনএএন টিভি