সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী একই বিশ্ববিদ্যালয়ের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলামকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করা হয়।

ফারজানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফারজানা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Share this news as a Photo Card