বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ১১টি ক্যাটাগরিতে ১৬ জনকে এই পুরস্কার দেয়া হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন:
কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর এবং সালমা বাণী, প্রবন্ধ বা গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা এবং মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন এবং আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি/মুক্তগদ্যে ইসহাক খান, ফোকলোরে তপন বাগচী এবং সুমনকুমার দাশ এবছর বাংলা একাডেমি সাহিত্যপুরস্কার পাচ্ছেন।
আরও পড়ুন :
- রমজান উপলক্ষে রংপুর বিএসটিআই এর ভেজাল প্রতিরোধ অভিযান
- এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- শুরুর একদিন আগেই পরিপূর্ণ ইজতেমার মাঠ
- চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

Comments are closed.