২০১৩ সালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের নামে করা মামলায় সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রোববার (৯ এপ্রিল) এই আবেদনের ওপর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে।
এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
হাইকোর্টে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহিউদ্দিন দেওয়ান।
৬ এপ্রিল আইনজীবী মো. কামরুল ইসলাম জানান, সোহেল রানাকে নিয়মিত জামিন দিয়েছেন হাইকোর্ট। সব মামলায় তিনি জামিনে আছেন।
এখন রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়ে এ জামিন আদেশে স্থগিতাদেশ না নিলে তার মুক্তিতে বাধা নেই।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হন এক হাজার ১৩৬ জন। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
- ১৫ বছরের নিরবতা ভেঙে ফিরে আসলেন অভিনেতা পল্লব
- ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা!
- ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে ৯৩ জনের মৃত্যু
- ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে লঞ্চের টিকিট বিক্রি
- আজ খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে
- ‘নাতি কোটায় আমাকে একটু সময় বাড়িয়ে দেন’

Comments are closed.