আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে লঞ্চের টিকিট বিক্রি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা ও ফিরতি টিকিটও পাওয়া যাবে এ সময়।
শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে জানান,
১৭ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৭ থেকে ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রিম সংগ্রহ করতে পারবেন। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান খান বলেন, প্রতি বারের মতো এবারও যাত্রীদের নিরাপত্তায় আমাদের প্রস্তুাতি গ্রহণ করা হবে।
আমরা দ্রুতই সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। প্রয়োজনে বিশেষ ফোর্সের ব্যবস্থাও থাকবে।
আরও পড়ুন:
- ফেলনা মাছের আঁশ বিদেশে রপ্তানি হচ্ছে জাপান-চীন-ইন্দোনেশিয়ায়
- আন্তর্জাতিক দাম বৃদ্ধির কারণে আমাদের পণ্যের দাম বেড়েছে
- জামালপুর বশেফমুবিপ্রবিতে মিথ্যা অভিযোগ এর বিচার চায়
- ৬০ শতাংশ আমেরিকান হোয়াইট হাউজ ও কংগ্রেসে সন্তুষ্ট নন
- আমিরাতে বঙ্গবাজারের ক্ষতিপূরনের দাবি প্রেসক্লাব ইউএই’র
- সবাই ভুলে যাচ্ছে, দিনের শেষে আমিও একজন নারী: শ্রাবন্তী
- হেরে যাবে জেনে নির্বাচন ভন্ডুল করতে চায় বিএনপি
- নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে উদ্ধার
- ঈদ উপলক্ষে ব্যাংক থেকে নতুন টাকা পাওয়া যাবে কাল থেকে
- রুপগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন
- ঈদযাত্রা ১৭ এপ্রিল থেকে বিমানবন্দরে থামবে না যেসব ট্রেন
