আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জন প্রার্থী বৈধ ও ৭৩১ জন প্রার্থী অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
এ লক্ষ্যে ইসিতে ১০টি অঞ্চলের জন্য ১০টি আলাদা আলাদা বুথ করেছে সংস্থাটি।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি (রোববার)।
আরও পড়ুন :
- প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক
- ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৬৮২
- ভূমিকম্পে কুবির ৩ আবাসিক হলে ফাটল
- বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী
- দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ
- সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
- রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী
- যুদ্ধবিরতির আগে গাজায় জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে হামলা, নিহত ৩০
- বিএনপির আগুনসন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরুন : সাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রী
- স্ত্রী হত্যার দায়ে বরখাস্ত পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
- আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু তৃতীয় দিনের মত
- এবার গণভবনে সাকিব
