​ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ব্যবধানে জিতলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও ১ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। হেভিওয়েট এই লড়াইয়ে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।