ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

নৌকা প্রতীক নিয়ে আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট মোহাম্মদ।

অপরদিকে, প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট, তার প্রতীক হচ্ছে একতারা।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি। সব মিলিয়ে ৬০৫টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

প্রসঙ্গত, সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এসব ক্রেন্দ্রে চলে ভোটগ্রহণ।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিলো। ভোট শুরুর পর থেকে মাঝামাঝি পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ছিল।

তবে বিকেল ৪টার খানিক আগে হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। ফলে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, আলোচিত আসনের সংসদ সদস্য ছিলেন আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি ফাঁকা হয়।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card