আজ থেকে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি আজ থেকে শুরু। ৩০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই সময়ের মধ্যে এনসিপি নেতারা দেশের ৬৪ জেলায় ভ্রমণ করবেন এবং জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।

জুলাইয়ের প্রথম প্রহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) বাংলামোটর মোড় থেকে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। এই এক বছরে অনেক অর্জনের পাশাপাশি কিছু অপূর্ণতা ও চ্যালেঞ্জও সামনে এসেছে।

দলটির কর্মসূচি থেকে জানা গোছে, মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জেয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এদিন গাইবান্ধা এবং রংপুরে পথসভা করার কথা রয়েছে।

এর আগে গত রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। সাধারণ ছাত্র-জনতার সঙ্গে কথা বলবো, জুলাইয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনবো। জুলাইকে সাধারণ মানুষের কাছে নিয়ে স্মরণ করতেই এই কর্মসূচি।

তিনি বলেন, এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের সবাই একসঙ্গে এই পদযাত্রা শুরু করবে। নতুন বাংলাদেশ নির্মাণ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। সেই দেশ গড়তেই আমাদের এই জুলাই পদযাত্রা

 

এন এ এন টিভি