নববর্ষে ঢাকায় আওয়ামী লীগ শোভাযাত্রা করবে

বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

আগামীকাল রোববার পয়লা বৈশাখে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাতটায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হবে। বর্ণাঢ্য এই শোভাযাত্রা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

বাসসের সংবাদে বলা হয়, শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।

এনএএন টিভি

Share this news as a Photo Card