আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা
এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয়, সংশ্লিষ্ট জেলা, উপজেলা/থানা/পৌর, ইউনিয়ন/ওয়ার্ড
এবং সংশ্লিষ্ট জেলার নির্বাচনি এলাকাগুলোর মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
ভার্চুয়ালি জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন :
- পানি সম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রী লায়লা শামীম মারা গেছেন
- ট্রেনে আগুন: পুড়ে যাওয়া খোকনের দাঁত দেখে পরিচয় শনাক্ত করলেন স্ত্রী
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- বিএনপি-জামায়াতের ঠ্যাং ভাঙতে বলায় এমপি বাহাউদ্দীনকে শোকজ
- রেল চলাচলে বর্তমানে হুমকি তৈরি হয়েছে: রেলমন্ত্রী
- মৌলভীবাজারে জিল্লুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
- ১৪৮ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২২ টহল দল মোতায়েন
- রেললাইনে দাঁড়িয়ে তরুণ–তরুণীর বাকবিতণ্ডা, ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
- নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে; শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও
- ক্যামেরা পারসন পদ থেকে অব্যাহতি
- নরসিংদীর ইমপালস প্রেসক্রিপশন পয়েন্ট এর বনভোজন অনুষ্ঠিত

Comments are closed.