নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা বিএনপি দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে।
এসব কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশে অগ্নি-নাশকতার ঘটনা ঘটছে নিয়মিতভাবে।
ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে হরতাল সংঘর্ষের পর থেকে এ পর্যন্ত সারা দেশে ২৬৩টি যানবাহন পোড়ানো হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি বাস পুড়েছে। গত এক মাস দশ দিনে ১৬২টি বাস পোড়ানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সবশেষ হিসাবে এ পরিসংখ্যান উঠে এসেছে।
শুক্রবার ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন,
গত এক মাসে গাড়ি ছাড়াও ১৫টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়েছে।
শাহজাহান শিকদার বলেছেন, ২৬৩টি পুড়িয়ে দেওয়া বাহনের মধ্যে ১৬২টি বাস,
৪৪টি ট্রাক, ২৩টি কভার্ডভ্যান আছে। এছাড়া ৮টি মোটরসাইকেল এবং ট্রেনসহ অন্যান্য গাড়ি পুড়েছে ২৬টি।
সবশেষ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন :
- ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে নরসিংদীবাসীর কাছে অত্যন্ত গৌরবোজ্জল ও স্মরণীয় দিন
- চিত্র শিল্পী মাহাবুব কামরানের ৭০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠিত
- অবশেষে শ্বশুরবাড়িতে ঠাঁই হলো ভারতীয় সেই তরুণীর
- ক্যাটরিনার মা ও ৬ বোনকে পটাতে যা করেছিলেন ভিকি
- খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৪ মার্চ
- দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী
- নাশকতার মামলায় বিএনপির ১ জনের কারাদণ্ড, খালাস ৩৮
- খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭ জন প্রার্থী
- দেশের নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা জানালেন মিলার
- ‘৩০০ আসনে ১৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭৩১’
- ‘ভুল রাজনীতির জন্য অনেকে বিএনপি থেকে সরে গেছে’
- খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Comments are closed.