আগামী সংসদ হবে সংবিধান সংস্কারের সংসদ: জোনায়েদ সাকি

টেকসই করার জন্য সব সংস্কারকে নির্বাচনের আগে সংবিধান সংস্কারে কমিশন ঘোষণা দেওয়ার জন্য অন্তর্বর্তী
সরকারের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। তিনি বলেছেন, আগামী সংসদ হবে সংবিধান সংস্কারের সংসদ। সেই সংসদকে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য জনগণ এখতিয়ার দেবে। আর এতেই সংস্কার টেকসই হবে।

বরিশাল নগরের আজ শনিবার বিকেলে অশ্বিনীকুমার টাউন হলে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির দ্বিতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একদল উগ্রপন্থী অভ্যুত্থানের সুযোগ নিয়ে আবার কর্তৃত্ব কায়েমের চেষ্টা করছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন,‘আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল,তারাও ক্ষমতায় গিয়ে পাল্টা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।
হাসিনাকে আমরা তাড়িয়েছি আমরা পরিষ্কার করে বলি। আবার অন্য কোনো নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যদি কেউ আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়,বাংলাদেশের মানুষ সেটা মানবে না। আমাদের অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে।’

যারা হত্যা করেছে, যেসব দল এসব হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। গণতন্ত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে প্রতিষ্ঠিত হবে না। এই দেশের নীতি, রাষ্ট্রীয় নীতি, সরকারের নীতি, আইনকানুন, এ দেশের সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষের পক্ষে থাকতে হবে।’আমাদের কথা একটাই—

বরিশাল জেলা সমন্বয়কারী সম্মেলনে সভাপতিত্ব করেন দেওয়ান আবদুর রশিদ এবং সঞ্চালনা করেন জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য সাকিবুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটির এতে আরও বক্তব্য দেন সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান, বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল আলিম, বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা রহমান প্রমুখ।

সম্মেলন শেষে জোনায়েদ সাকির নেতৃত্বে মিছিল বের করা হয়।

 

এনএএন টিভি