প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আজ বিকেল সোয়া পাঁচটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে এবং এরপর সন্ধ্যা ছয়টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার যমুনায় বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, আজ (বুধবার) জামায়াতের সঙ্গে বৈঠক হবে। আজ সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার বিকেল সোয়া পাঁচটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।’

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।
বিএনপি গতকালের বৈঠকে নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদল’ দেওয়ার দাবি জানিয়ে এসেছে। সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাঁদের অপসারণের দাবিও জানিয়ে আসে তারা।
এদিকে জামায়াত এখন নভেম্বরে গণভোট, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে। এনসিপি জুলাই সনদে সই-ই করেনি।

One Reply to “আজ জামায়াতের আগে এনসিপি যাচ্ছে যমুনায়”
Comments are closed.