দাবি আদায়ে আগামীকাল বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে ,জামায়াত

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে আগামীকাল বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ দিন বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির কাছে এই কর্মসূচি পালিত হবে। এতে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন

সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এবং উল্লিখিত দাবিগুলো আদায়ে এ কর্মসূচি পালিত হবে।

এজন্য ঢাকা মহানগর জামায়াতের সব পর্যায়ের সদস্য ও নগরবাসীকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ১০ আগস্ট জামায়াতের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সংসদের দুই কক্ষেই (উচ্চকক্ষ ও নিম্নকক্ষ) আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর দাবি জানান।

দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমাদের দাবি শুধু উচ্চকক্ষে নয়, দুই কক্ষেই পিআর পদ্ধতি চালু করতে হবে। এ বিষয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।”

এনএএন টিভি