মিরপুরে আগুনে নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ জনের লাশ গতকাল রোববার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরপুরের রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, সিআইডির ফরেনসিক ল্যাব থেকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর লাশগুলো হস্তান্তর করা হয়।

মিরপুরের রাসায়নিক গুদামে এখনো বিষাক্ত গ্যাস, ধোঁয়া অনেকটা কমেছে

গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে মরদেহ দাফন খরচ বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই সহায়তা দেওয়া হয়।

গুদামে বিষাক্ত গ্যাসের মাত্রা ১৪৯ পিপিএম, মুহূর্তেই অচেতন হয়ে মৃত্যুর ঝুঁকি

গত মঙ্গলবার শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি লাশ উদ্ধার করা হয়। লাশগুলো পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

Share this news as a Photo Card