প্রতিবাদে সোচ্চার নয়, প্রতিরোধ গড়তে হবে: মির্জা ফখরুল

রাজধানীর মালিবাগ এলাকার একটি রেস্তোরাঁয় বুধবার (০৫ এপ্রিল) বিকেলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে

শরিক ‘১২–দলীয় জোট’আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বঙ্গবাজারে হাজার কোটি টাকার কাপড় পুড়েছে। কিছুদিন আগেও সিদ্দিকবাজারে বিস্ফোরণে ২২ জন নিহত হলেন।

এরপর মানুষকে কীভাবে এসব দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, তার কোনো পরিকল্পনা নেই।

সড়কপথও যেন মৃত্যুকূপ, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য লোক মারা যাচ্ছে।

‘ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার এমনভাবে কথা বলে, যেন এ দেশের চেয়ে বেশি গণতন্ত্র আর কোথাও নেই।

অথচ তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সব নীতি-নৈতিকতা ও সংবিধান বিসর্জন দিয়ে, মানুষের অধিকার পুরোপুরি লঙ্ঘন করে বেআইনি কাজগুলো নির্দ্বিধায় করে যাচ্ছে।’

এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম কুমিল্লায় গত মঙ্গলবার যুবদলের ইফতার মাহফিলে পুলিশের হামলা ও ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার,

মঙ্গলবার সকালে নরসিংদী বিএনপির জেলা কমিটির সভায় পুলিশের হামলা, সম্প্রতি নাটোর ও খুলনায় হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত করার ঘটনার উল্লেখ করেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার পুড়ে ছাই হওয়ার ঘটনার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,

এই সরকার দায়িত্বজ্ঞানহীন। কোথাও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে।

বিএনপির মহাসচিব বলেন,

‘এই পবিত্র দিনে আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সেই শক্তি দেন, যেন জনগণকে সম্পৃক্ত করে একটা সংগ্রামের মধ্য দিয়ে যেভাবে (দেশ) স্বাধীন করেছিলাম,

আজ আবার দেশকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলি, প্রতিরোধ গড়ে তুলি।

সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করি; যাতে জনগণের একটি কল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি।’

Share this news as a Photo Card