মনোনয়নকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, বিএনপির ৪ জন বহিষ্কার

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ও হানাহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সীতাকুন্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪ জনকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ২৩৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এই তালিকায় দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নাম নেই।

Share this news as a Photo Card