মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।
আরো পড়ুন : নিত্যপণ্যের বাজারে স্বস্তির দেখা রোজায়

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভারতের হাইকমিশনে গিয়ে বিএনপি মনে করছে ভারত জয় করেছে। গুলশান, বনানী বিভিন্ন জায়গায় ব্রেক ফাস্টে গিয়ে শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা করছে তারা। বিএনপির দশ দফা ভুয়া, আন্দোলন ভুয়া, নেতাও ভুয়া।
আরো পড়ুন : এমবাপেকে এবার ফান্সের অধিনায়ক করা হলো
তিনি বলেন, বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। বিএনপি একটি অবৈধ দল। ফখরুল হচ্ছে অবৈধ মহাসচিব। তার পদত্যাগ করা উচিত।
আরো পড়ুন : পুঁজিবাজার এ আসছে বাংলালিংক
ছাত্রলীগের উদ্দেশে কাদের বলেন, খারাপ ছেলে-মেয়েদের ছাত্রলীগে কোনো দরকার নেই। যে কমিটি কাজ করে না চাঁদাবাজি করে, সেই কমিটির কোনো দরকার নেই। ছাত্রলীগে এখনো অনেক পঁচা গলিত অংশ রয়ে গেছে, তাদের বাদ দিতে হবে।
আরো পড়ুন : বান্দরবানের বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ৬০টি দোকান পুড়ে ছাই
তিনি বলেন, ছাত্রলীগকে নিয়ে গর্ব করি। কিন্তু মাঝে মাঝে ছাত্রলীগ নিয়ে এমন কিছু শুনি তখন খুব খারাপ লাগে। অপকর্মের সাথে জড়িত এমন কাউকে নেতা বানানো যাবে না।
