ফিনল্যান্ডের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সামসুল আলম

সময়টা ২০০৭-০৮, যেই ছেলেটা কালো কোটে আদালত চত্বরে এদিক-ওদিক ছোটাছুটি করত, ঠিক এক যুগ পরও সেই ছেলেটা এখন ছুটছে সংসদীয় আসনে এমপি পদের জন্য। তাও আবার ভিন দেশে। হ্যাঁ, বাংলাদেশি বংশোদ্ভূত সামসুল আলমের কথা বলছিলাম।

আগামী ২০২৩ সালে মার্চ-এপ্রিল মাসে ফিনল্যান্ডে জাতীয় নির্বাচন। বর্তমানে ক্ষমতাসীন সরকারি শরিক দল বাম জোট ভ্যাসিমিস্টো পার্টি থেকে উসিমা অঞ্চলের জন্য মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সামসুল আলম।

এর আগে ২০১৭ এবং ২০২১ সালে একই দল থেকে ফিনল্যান্ডের কেরাভা শহরে কাউন্সিলর পদে জয়ী হন। সমাজসেবার পাশাপাশি চার সন্তানের জনক সামসুল আলম বর্তমানে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের আইনে বিষয়ে অধ্যয়নরত।

তার মনোনয়নে ফিনল্যান্ডের বাঙালি কমিউনিটি ও স্থানীয় জনগণ অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অভিবাসন নিয়ে কাজ করা এই জনসেবককে আগামীতে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে প্রার্থী হিসেবে দেখতে চান অভিবাসী বাঙালিরা।

 

Share this news as a Photo Card