টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেস্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী টস জিতে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের রয়েছেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে ইংল্যান্ড খেলাচ্ছে তিনজন পেসার। জোফরা আর্চার, মার্ক উডের সঙ্গে একাদশে আছেন ক্রিস ওকস। ইংলিশ একাদশে জায়গা হয়নি পেস অলরাউন্ডার স্যাম কারানের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশীদ, জোফরা আর্চার ও মার্ক উড।

Share this news as a Photo Card