পরিবার নিয়ে ঘুরতে গেলেন সাকিব

সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে পড়েছিলেন। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগেও ব্যর্থ ছিলেন। তবে কানাডায় ধীরে ধীরে ফর্মে ফিরছেন টাইগার এই অলরাউন্ডার। ছন্দে আছে তার দলও। কানাডায় টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে ফর্ম ভালো না গেলেও বোলিংয়ে ছন্দে ফিরেছেন তিনি। এরইমাঝে পরিবারকে সময়ও দিচ্ছেন টাইগার অলরাউন্ডার।

টরন্টোয় একটি সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলেন সাকিব। উম্মে আল হাসান শিশিরের পাশাপাশি সঙ্গে ছিল তার ছেলেমেয়েরাও। সাফারি পার্কে ঘোরার আনন্দঘন মুহূর্তের কয়েকটি ছবি শিশির তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সেই পোস্টের ক্যাপশনে সাকিবপত্নী লেখেন, ‘দারুণ একটা দিন কাটল।’

কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন সাকিব। ৪ ম্যাচে এখন পর্যন্ত ৬ উইকেট নিয়েছেন তিনি। রান করেছেন ৩০। কানাডায় যাওয়ার আগে টানা ৪ ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি।

সাকিবের দলে খেলছেন শরিফুল ইসলামও। তাদের ওপর ভর করে বাংলা টাইগার্সের সময়টা ভালোই যাচ্ছে। ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের দুইয়ে তারা। সমান পয়েন্ট সত্ত্বেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে মন্ট্রিয়ল টাইগার্স

এনএএন টিভি

 

Share this news as a Photo Card