চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার ভারতে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন।
এতে তার স্ত্রী সুবর্ণা হিঙ্গনিকার ঘটনাস্থলেই মারা গেছেন। অপরদিকে, মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রবীণ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে গাড়িতে স্ত্রীকে নিয়ে পুনে থেকে নাগপুরে ফিরছিলেন প্রবীণ।
সমৃদ্ধি মহাসড়কের মেহকার নামক জায়গায় একটি কনটেইনারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।
দুর্ঘটনার সময় প্রবীণই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর হিসেবে নিয়োগ পান প্রবীণ।
চট্টগ্রামের মাঠের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
এ ছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তত্ত্বাবধায়নেও কাজ করতে দেখা গেছে তাকে।
সম্প্রতি ছুটি নিয়ে নিজ দেশে গিয়েছিলেন প্রবীণ। কে জানত, এমন দুর্ঘটনা অপেক্ষা করছিল তার ভাগ্যে!
আরও পড়ুন:
- ঈদের ছুটি শুরু, ভিড় বাড়ছে ট্রেনে
- ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা
- কুমিল্লার ট্রেন দুর্ঘটনা: ৫১ ঘণ্টা পর উদ্ধারকাজ সমাপ্ত
- ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন বড় মনির
- বিয়েবাড়ির সাজে মার্কেট, লোডশেডিংয়ে অতিষ্ঠ নগরবাসী
- নারায়ণগঞ্জ ৪ নং ওয়ার্ডে ২ হাজার মানুষকে ঈদ সামগ্রী বিতরণ
- পড়ে থাকা কাঁথা দেখে সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ
- সরকারি কর্মচারীদের গ্রেডভিত্তিক পরিচিতি স্পষ্ট করলো জনপ্রশাসন মন্ত্রণালয়
- কারাগারে ভার্চুয়াল কোর্ট স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- দুবাইয়ে যাওয়ার তিন দিন আগে সড়কে প্রাণ গেল ট্রলি চালকের
- তীব্র তাপদাহের পর কালবৈশাখী ঝড়-শিলাবৃষ্টির সম্ভাবনা
এন এ এন টিভি
