গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ে ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ। দশম স্থান থেকে নয়ে উঠে এসেছিল টাইগাররা। এরপর আর ওয়ানডে খেলেনি বাংলাদেশ। না খেলেই ফের পিছিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার (১১ আগস্ট) হালনাগাদকৃত ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটানোর দিনে র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছে ওয়েস্ট ইন্ডিজ।
টাইগারদের র্যাঙ্কিংয়ে অবনতির মূল কারণ পাকিস্তান দলের পরাজয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান হারার পর তাদের রেটিং পয়েন্ট কমে যায় এবং শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে গিয়ে ৪ নম্বরে উঠে যায়।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুর আগে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিল ৭৭। তবে পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের রেটিং বেড়ে ৭৮ হয়ে গেছে, ফলে তারা ৯ নম্বরে চলে গেছে এবং বাংলাদেশ ১০ নম্বরে নেমে এসেছে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নেমেছে। শ্রীলঙ্কা ১ পয়েন্ট বেশি নিয়ে ৪ নম্বরে উঠে এসেছে।

One Reply to “আইসিসি থেকে দুঃসংবাদ পেলো বাংলাদেশ”
Comments are closed.