পাকিস্তানের হারে কপাল পুড়ল বাংলাদেশের

প্রায় দুই দশক পর গত মে মাসে প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দশে নেমে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জিতে আবার এক ধাপ উন্নতি করলেও এবার আবারও খেলা ছাড়া র‍্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে টাইগাররা।

অবস্থান পরিবর্তনের মূল কারণ হলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারানো। ওই ম্যাচে র‍্যাঙ্কিংয়ের চারে থাকা পাকিস্তানকে হারানোর ফলে তাদের এক ধাপ উন্নতি ঘটে
তারা উঠে এসেছে ৯-এ। অন্যদিকে পাকিস্তানকে টপকে চারে উঠে গেছে শ্রীলঙ্কা। পাকিস্তান নেমে গেছে পাঁচে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিলো ৭৭, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়েছিল বাংলাদেশ।

সোমবার (১১ আগস্ট) হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। নয় থেকে ফের ১০–এ নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাঠে গড়ানোর আগে টাইগার ও ক্যারিবীয় দুই দলেরই রেটিং পয়েন্ট ছিল ৭৭। তবে বাংলাদেশ ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় নয় নম্বরে উঠে গিয়েছিল। কিন্তু পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮, ফলে নয়ে উঠে গেছে তারা। সিরিজের শেষ ম্যাচে হেরে গেলেও টাইগারদের চেয়ে এগিয়ে থাকবে ক্যারিবীয়রা।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে পাকিস্তান। ১ পয়েন্ট বেশি নিয়ে চারে উঠেছে শ্রীলঙ্কা। শীর্ষ তিনে নেই কোনো পরিবর্তন। ১২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট সমান (১০৯) হলের ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় কিউইরা দুইয়ে, তিনে অজিরা। ছয়, সাত ও আটে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েতে বসবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। সেখানে জায়গা পেতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই র‍্যাঙ্কিং। র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে, স্বাগতিক দুই দলও সরাসরিই কোয়ালিফাই করবে, কিন্তু বাকি ৪ দলকে আসতে হবে বাছাই পর্ব খেলে।

 

এনএএন টিভি