দুবাইয়ে শুক্রবারে আয়োজিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়ে আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে না থাকলেও এশিয়া কাপ ট্রফি বিতর্ক- বৈঠকের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
২০২৫ সালের এশিয়া কাপ ভারতের হাতে ওঠার পরও এখনো তারা ট্রফিটি পায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি ট্রফিটি নিয়ে যান।
কারণ ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা নাকভির হাত থেকে ট্রফি ও পদক নিতে অস্বীকার করেন।
আইসিসি বোর্ড মিটিংয়ে বিসিসিআই বিষয়টি তুললে সব সদস্যই বলেন, ভারত ও পাকিস্তান বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্যাগুলো শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। তাই দুই দেশের মধ্যে যেকোনো সমস্যা দ্রুত বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা উচিত।
আলোচনার পর এশিয়া কাপ ট্রফি বিতর্ক নিরসনে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা দ্রুতই বিষয়টির সমাধান করে ভারতের হাতে ট্রফি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে।

One Reply to “আইসিসি যে পদক্ষেপ নিল এশিয়া কাপ ট্রফি বিতর্কে”
Comments are closed.