টানা ৫ ম্যাচে জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা ,মেসি

মেজর লিগ সকারে লিওনেল মেসির গোল-বন্যা যেন থামছেই না। ন্যাশভিলের বিপক্ষে এবারও জোড়া গোল করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। আর তাতেই ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে তুলে নিল গুরুত্বপূর্ণ এক জয়।

ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির দুটি গোলই আসে দুই অর্ধে। প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে। ফাউলের পর পাওয়া ফ্রি কিক থেকে গোলকিপারকে বোকা বানিয়ে নিচু শটে বল জালে জড়ান মেসি। ৬২তম মিনিটের গোলটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার। ন্যাশভিল গোলকিপার জো উইলিস এক সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পর তালগোল পাকিয়ে বল তুলে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এমন সুযোগ কি তিনি মিস করেন। সহজেই জড়িয়েছেন জালে।

ম্যাচে মেসির দুটি গোল দুই অর্ধে। এর মধ্যে ৬২তম মিনিটের গোলটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার। ন্যাশভিল গোলকিপার জো উইলিস এক সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পর তালগোল পাকিয়ে বল তুলে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এমন সুযোগ কি তিনি মিস করেন। সহজেই জড়িয়েছেন জালে।

তবে এর আগে ম্যাচের প্রথমার্ধে ১৭তম মিনিটের গোলটি ছিল দুর্দান্ত। ফাউলের শিকার হয়ে ফ্রি–কিক পেয়েছিলেন মেসি। সেটা কাজে লাগিয়েছেন মানবদেয়ালের মাঝ দিয়ে নিচু শটে গোলকিপারের কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে। যেন মেসির সেট-পিস সাফল্যের আরেকটি ‘হাইলাইটস’।

এই গোলের মাধ্যমে ফ্রি–কিকে নতুন উচ্চতায় উঠেছেন মেসি। সাবেক বার্সেলোনা তারকা এখন ফ্রি–কিক থেকে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক। ৬৯ ফ্রি–কিক গোল নিয়ে মেসি পেছনে ফেলেছেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮)। তাঁর সামনে শুধু জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

আজকের ম্যাচে মেসির জোড়া গোলের বিপরীতে ন্যাশভিল একটি গোল শোধ করে ৪৯তম মিনিটে, হ্যানি মুখতারের সৌজন্যে। লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে আছে। ৩ ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে ন্যাশভিল। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

 

এনএএন টিভি