সিএনজি চালকরা বনানীতে সড়ক অবরোধ করলো

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে তারা বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নেন।

এতে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

 

এনএএন টিভি