ইংল্যান্ড কি পারবে ১২৩ বছরের ইতিহাস ভাঙতে ?

ওভাল টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার মাত্র ৩৫ রান, অন্যদিকে ভারতের জিততে হলে নিতে হবে ৪ উইকেট। এমতাবস্থায় ইংল্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে ১২৩ বছরের পুরোনো রেকর্ড। এর আগে ১৯০২ সালে কেনসিংটন ওভালে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। তাই এ ম্যাচ জিততে হলে রেকর্ড করেই জিততে হবে ইংলিশদের।

ওভালে ৩৭৪ রানের লক্ষ্যটা ভালোই বড়, তাই জয় তুলে নেয়াটা যে মোটেও সহজ হবে না তা অনুমেয়ই ছিল। তবে বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই দ্রুত রান তুলতে থাকেন ইংল্যান্ডের ব্যাটাররা।

 

তবে ১০৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। পরে চতুর্থ উইকেট জুটিতে ২১১ বলে ১৯৫ রান যোগ করে জো রুট ও হ্যারি ব্রুক। দুজনেই তিন অঙ্কের ঘর স্পর্শ করে আউট হন। ১৫২ বলে ১০৫ রান করেন রুট, ব্রুক করেন ৯৮ বলে ১১১ রান।

Share this news as a Photo Card