‘এভাবে জাতীয় দল থেকে অবসর নেওয়া আমার স্বপ্ন ছিল’ –ডি মারিয়া

ডি মারিয়া বলেন, ‘এভাবে জাতীয় দল থেকে অবসর নেওয়া আমার স্বপ্ন ছিল। আর্জেন্টিনা আমার ভালোবাসা এবং আমার দেশ। ধন্যবাদ।’

উরুগুয়ের সঙ্গে সমান ১৫ শিরোপা নিয়ে সর্বোচ্চ কোপা জয়ীর তালিকায় যৌথভাবে ছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টটির ৪৮তম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়া টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬ শিরোপার মালিক এখন আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে দেশকে আরও একটি শিরোপা এনে দেন সেন্টার ফরওয়ার্ড লাওতারো মার্টিনেজ।

আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রিয় দলকে বিদায় জানানোর সময়টা দারুণ ছিল এই আর্জেন্টাইনের। নিজের শেষ ম্যাচে দলকে বড় একটি শিরোপ উপহার দিতে পেরেছেন তিনি। শিরোপা জিতে উৎফুল্ল ডি মারিয়া আনন্দ আড়াল করতে পারেনি বিদায়লগ্নে কষ্টের অশ্রুকে।

আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি আজ শেষবারের মতো খুলতে হবে ডি মারিয়াকে। যে কারণে ম্যাচ শেষে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। অক্ষিকোটর থেকে নিজের অজান্তেই বেরিয়েছে অশ্রুধারা।

বিদায়ী ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে কথা বলেছেন ডি মারিয়া। হয়তো কী বলবেন খু্ঁজে পাচ্ছিলেন না। তবু একটি লাইন বলেছিলেন এই তারকা।

ডি মারিয়া বলেন, ‘এভাবে জাতীয় দল থেকে অবসর নেওয়া আমার স্বপ্ন ছিল। আর্জেন্টিনা আমার ভালোবাসা এবং আমার দেশ। ধন্যবাদ।’

গেল বছরের নভেম্বরে নিজের অবসরের পরিকল্পনা জানিয়েছিলেন ডি মারিয়া। তখন তিনি বলেছিলেন, ২০২৪ সালের কোপা আমেরিকাতেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলবেন। সে হিসেবে আজ রোমাঞ্চকর ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪৪ ম্যাচে ৩১ গোল করা ডি মারিয়া।

এনএএন টিভি

Share this news as a Photo Card