ওয়ানডে বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই।
এরই মধ্যে পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ভবিষ্যদ্বাণী করেছেন— কে হবে এবারের আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন?
পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে আকরামের কাছে জানতে চাওয়া হয়েছিল পাকিস্তান এবার বিশ্বকাপ জিতবে কিনা?
জবাবে তিনি বলেন, অবশ্যই। আমি পাকিস্তানের পক্ষে বাজি ধরব এবার। এবার ভারত ও পাকিস্তান দুদলই দারুণ।
তবে আমাদের অধিনায়ক গ্রেট ক্রিকেটার এবং বিশ্বের মধ্যে আমাদের অন্যতম সেরা ফাস্ট বোলিং লাইনআপ আছে।
আরও পড়ুন: ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান
পাকিস্তানকে শুধু ওয়ানডে বিশ্বকাপের দাবিদারই বলেননি ওয়াসিম আকরাম। কেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি সেটিও জানিয়ে দিয়েছেন এই কিংবদন্তি।

তার মতে, শাহিন শাহ আফ্রিদি এ মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছেন। পিএসএলে লাহোর টানা দুবার শিরোপা জিতেছে তার নেতৃত্বে।
আরও পড়ুন: টর্নেডোর আঘাত সাতক্ষীরায় , বিধ্বস্ত ঘরবাড়ি
হারিস রউফ, নাসিম শাহরাও ভালো করছেন এখন। এ ছাড়া মোহাম্মদ হাসনাইনের কথাও আনেন আকরাম।
আকরাম জানান, বিশ্বকাপে ভারতের পিচগুলো ব্যাটিং সহায়ক হবে। তাই যে দলের বোলিং আক্রমণ শক্তিশালী, সে দলই জিতবে।
পাকিস্তানের দুর্দান্ত পেস আক্রমণ যে কোনো দলের জন্যই ত্রাসের কারণ হয়ে উঠতে পারে।


Comments are closed.