ওয়েস্ট ইন্ডিজ ধবলধোলাই হলো নিউজিল্যান্ডের কাছে

টিটোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ। টিটোয়েন্টি সিরিজে অবশ্য এক ম্যাচ জিতেছিল ক্যারিবীয়রা। কিন্তু ওয়ানডেতে সেই সান্ত্বনার জয়টাও পায়নি তারা। তিন ম্যাচ সিরিজে ৩০ ব্যবধানে হেরে হয়েছে ধবলধোলাইয়ের শিকার।

এর আগে প্রথম দুই ওয়ানডেতে লড়াই করলেও হ্যামিল্টনে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক নিউজিল্যান্ড জিতেছে ৪ উইকেট ও ১১৭ বল হাতে রেখে।

টসে জিতে আগে ব্যাটিংংয়ে নেমে কিউইদের বোলিং তোপে ৩৬.২ ওভারে ১৬১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তাড়া করতে নেমে ৩০.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

 

এনএএন টিভি