খুলনা টাইগার্সকে হারিয়ে শীর্ষে থেকেই প্লে-অফে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৯তম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল সিলেট সিক্সার্স। শুধু তাই নয়, শীর্ষে থেকেই প্রথম পর্বের খেলা শেষ করল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে যে দুই দল থাকবে তারা ফাইনালের আগে দুটি সুযোগ পাবে। আর তৃতীয় ও চতুর্থ দল প্লে-অফে একটি ম্যাচে হেরে গেলেই ফাইনালের আগের বিদায় নেবে।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে খুলনা। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে খুলনা।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় সিলেট।

Share this news as a Photo Card