ত্বকের প্রয়োজন সঠিক মাত্রার অক্সিজেন

ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে অক্সিজেনের প্রভাব রয়েছে। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে ত্বকে বয়সের ছাপ পড়ে, বলিরেখা দেখা যায়, ত্বক নিস্তেজ হয়ে যায়। নিয়মিত ত্বকের উপযোগী প্রসাধনী ব্যবহার করার পাশাপাশি ত্বককে অক্সিজেন নিতে দেওয়া প্রয়োজন। ত্বকের লোমকূপে প্রসাধনী দিয়ে আবদ্ধ করে রাখলে ত্বক তার প্রয়োজনীয় শ্বাস নিতে পারে না।

ত্বকে অক্সিজেন মানে?

সব সময় ত্বক এর পরিষ্কার রাখা মানেই ত্বকে প্রয়োজনীয় শ্বাস (অক্সিজেন) নিতে দেওয়া নয়। রক্তের অক্সিজেন ত্বকে পুষ্টি জোগায়। লোমকূপে প্রসাধনীকে আবদ্ধ থাকতে না দেওয়ার অর্থই ত্বককে শ্বাস নিতে দেওয়া। ত্বক ঠিকঠাক অক্সিজেন নিতে না পারলে ত্বকের ক্ষতি হয়। অনাকাক্সিক্ষত ব্রণ, তেল চিটচিটেভাব, শুষ্কতা এমনকি বলিরেখাও দেখা দিতে পারে।

কেন ত্বকে অক্সিজেন প্রয়োজন

ত্বকে লোমকূপ যত কম আবদ্ধ থাকবে, ব্যবহৃত প্রসাধনী তত বেশি শোষণ করবে। আর ভালো ফল পাওয়া যাবে। এতে ত্বকের পিএইচয়ের মাত্রা বজায় থাকে। এতে অতিরিক্ত শুষ্কতা এবং তৈলাক্ততা দেখা দেয় না।

ত্বকে অক্সিজেন পাওয়ার উপায়

♦ নিঁখুত ত্বক  জন্য আর্দ্রতা রক্ষা করা গুরুত্বপূর্ণ। নানানভাবে ত্বক আর্দ্র রাখা যায়। যেমন- পানি পান ও ময়েশ্চারাইজার। ত্বক আর্দ্র রাখা শ্বাস নিতে সহায়তা করে। কারণ পানি পানে দেহে অক্সিজেনের মাত্রা বাড়ে।

♦ পরিষ্কার ত্বক এর অন্যতম শর্ত একে অক্সিজেন নিতে দেওয়া। তাই প্রয়োজন না হলে সপ্তাহে অন্তত এক দিন মুখে কোনো রকম প্রসাধনী ব্যবহার না করা। এতে ত্বক ভালোমতো অক্সিজেন নিতে পারবে। লোমকূপ উন্মুক্ত থাকবে।

♦ পরিষ্কার ত্বক পেতে ভালো মতো ধোয়ার বিকল্প নেই। ত্বকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য, টানটান ভাব এবং ধরন ইত্যাদি ভেবে এর যত্ন নিতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে ভালোমতো ত্বক পরিষ্কার করতে হবে। ব্যায়াম করার পরেও ত্বক পরিষ্কার করা জরুরি।

আরও পড়ুন : ত্বকের তারুণ্যভাব ধরে রাখতে যা করবেন

এনএএন টিভি