বাংলাদেশ দল আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কম্বিনেশন সাজাতে ব্যস্ত। মাস ছয়েক পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে কেমন হতে পারে দলের কম্বিনেশন তা জানিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বকাপের আগে টপ অর্ডার থেকে মিডল অর্ডার কিংবা বোলিং ইউনিট, কোথায় কারা খেলবেন সেটা প্রায় নিশ্চিত।
শুধু চিন্তার জায়গা কেবল সাত নম্বর পজিশন নিয়ে। কয়েকটি সিরিজ ধরে একাধিক ক্রিকেটারকে সুযোগ দিচ্ছে তামিম ইকবালের দল।
বিশ্বকাপে সাত নম্বরে কে থাকবেন এমন প্রশ্নে সাকিব আল হাসান ভরসা রাখলেন তামিম ও চান্দিকা হাথুরুসিংহের উপর। এ প্রসঙ্গে সাকিব বলেন,
‘আমি যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি প্রতিযোগিতা কিন্তু একজনের না বেশ অনেকজনের। প্রতিটা খেলোয়াড়ই ওইখানে পারফর্ম করছে।
আমি যদি ঘরোয়া ক্রিকেট দেখেন আফিফ আছে ওইখানে, মোসাদ্দেক, সোহান, রিয়াদ ভাই অসাধারণ খেলেছে, দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে।
একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ না।
আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবে।’
সাকিব আরো বলেন,
‘দেখুন আমি মনে করি আমাদের খুব ভালো একটা দল আছে। ম্যাচ খেলার অভিজ্ঞতার দিক থেকে যদি বলেন তাহলে আমরা এক-দুইয়ে থাকব।
সেসব দিক থেকে চিন্তা করলে আমাদের পারফরম্যান্স এখন ভালো হচ্ছে, দলের সমন্বয়টা ভালো, বেশ কয়েকটা কম্বিনেশন আমরা চিন্তা করতে পারি।
আমি অনুভব করি যে আমাদের দলের খুব ভালো করার সম্ভাবনা আছে এবার।’
আরও পড়ুন :
- যে তিন নিয়ম পরিবর্তন করলো আইসিসি!
- রিয়াদকে ৫-৬ ম্যাচ দিয়ে মূল্যায়ন করা ভুল হবে: আকরাম
- পাঁচ হাজার কোটি টাকার ঋণখেলাপি ফারুক নন!
- এই গরমে খেতে পারেন সবজির দুটি পদ!
- শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ফারুকের মরদেহ
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সোচ্চার হওয়ার আহ্বান!
- সুইসাইড নোট লিখে কোরিয়ান গায়িকার আত্মহত্যা!
- হেলমেট প্রসঙ্গে এবার কটাক্ষের শিকার আনুশকা শর্মা!
- নেহা ধুপিয়া’র হঠাৎ বিয়ের কারণ ছিলো অন্তঃসত্ত্বা!
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে বাঁধা; হাইকোর্টে রিট
- এলএনজি সরবরাহ শুরু হলেও লোডশেডিং কমবে না এখনই
- ওয়েলিংটনের হোস্টেলে ভয়াবহ অগ্নিকান্ড; অঙ্গার ছয়জন
- ফারুকের মৃত্যুতে যা বললেন আলমগীর
- পাবনায় বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
- সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার

Comments are closed.