দিন শেষে রান করাটাই মুখ্য: অলরাউন্ডার মিরাজ

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন,

‘একটা জিনিস যদি দেখেন, বর্তমানে কিন্তু সব ফরম্যাটেই আক্রমণাত্বক ক্রিকেট হচ্ছে। টেস্ট ক্রিকেটও এখন আক্রমণাত্বকভাবে খেলা হচ্ছে।

তাই আমাদেরও লক্ষ্য থাকবে আক্রমণাত্বক ক্রিকেটটা খেলা। দিন শেষে রান করাটাই মুখ্য।

সাদা বল, লাল বল কোনো বিষয় না। মূল বিষয়টা হলো রান করা। একটা খেলোয়াড় রান পাচ্ছে কিনা, ১০০ করছে কিনা – এটাও অনেক গুরুত্বপূর্ণ।’

র‌্যাংকিংয়ের পিছিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেললে মনোযোগ একটু কম থাকে কিনা এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন,

‘আন্তর্জাতিক খেলা মানে আন্তর্জাতিক খেলাই। এখানে এক নম্বর দলের সঙ্গে খেললে যেমন অনুভূতি কাজ করে, ১০ নম্বর দলের বিপক্ষে খেললেও সেই একই রকম অনুভূতি কাজ করে।’

উল্লেখ্য, ৩৭ টেস্টে মিরাজের উইকেটসংখ্যা ১৪৬টি। আর চার উইকেট পেলেই ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

এ প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘মাইলফলক স্পর্শ করব কি করব না, এটা নিয়ে আমি কোনো চিন্তা করছি না। আমি লম্বা সময়ের কথা ভাবছি। ১৫০ উইকেট হলে ভালো লাগবে।

তবে আমি চিন্তা করছি আরো অনেকদিন খেলব, আরো অনেক উইকেট পাব ইনশাল্লাহ।’

আরও পড়ুন: